এটিএম ভাঙচুর করে লুঠের চেষ্টা - The News Lion

এটিএম ভাঙচুর করে লুঠের চেষ্টা




দি নিউজ লায়ন ;  রবিবার সকালে  বেশ কয়েকজন গ্রাহক এটিএম টাকা তুলতে এসে দেখে এটিএম ভাঙচুর অবস্থায় পড়ে আছে।আর এমনি দৃশ্য দেখে হতবাক হয়ে যায় স্থানীয় মানুষজন।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা অঞ্চলের হাইস্কুল পাড়া এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে হাইস্কুল পাড়া এলাকায় ক্যানিং শাখার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম চালু করে বেশ কয়েক বছর আগে।


শনিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এটিএম ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা লুঠ করার জন্য এমনি অভিযোগ।তবে এটিএম থেকে কোন টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা।লুঠ করতে না পেরে চম্পট দেয় দুষ্কৃতীরা।রবিবার সকালে বেশ কয়েকজন গ্রাহক এটিএমে টাকা তুলতে এলে দেখে ভাঙচুর অবস্থায় পড়ে আছে এটিএম।সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ বাহিনী।


পুলিশ এটিএম ঘরটি তালা মেরে বন্ধ করে দেয়।পুলিশ জানান একটি রাষ্ট্রায়ত্ত ক্যানিং শাখার ব্যাঙ্কের এটিএম ভাঙচুর করে টাকা লুঠের চেষ্টা করে দুষ্কৃতীরা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।এটিএম কাউন্টারটি তালা মেরে দেওয়া হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।এই এটিএম কাউন্টারে কোন নিরাপত্তা রক্ষী নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.